বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শামীম নিখোঁজের ৫৩দিন পর কেন্দুয়ায় গ্রেফতার ১

এম. শাহাবুদ্দিন

(নেত্রকোণা) প্রতিনিধিঃ

published: 26 August, 2025, 06:18 PM

শামীম নিখোঁজের ৫৩দিন পর কেন্দুয়ায় গ্রেফতার ১


নেত্রকোণার কেন্দুয়ার গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম শামীম নিখোঁজের ৫৩দিন ও মামলা রজুর ২৯ দিন পর সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ।


রবিবার (২৬ আগস্ট) দুপুরে কেন্দুয়া থানার এসআই ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে কথা হলে তা নিশ্চিত করেন তিনি ।


জানা গেছে ,তদন্ত কর্মকর্তা কর্তৃক রিকুইজিশন প্রাপ্ত হয়ে র‍্যাব ১৪ গত ২৪ আগস্ট রাত ১২টা ২০মিনিটে গড়াডোবা ইউনিয়নের ডুমডি অর্থাৎ আসামির নিজ গ্রাম থেকে গ্রেফতার ও পুলিশের কাছে হস্তান্তর করে । পরে ঐ তারিখেই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে কেন্দুয়া থানা পুলিশ । আসামিকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হলেও বিজ্ঞ আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে ।


এর আগে নিখোঁজের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখ করতঃ অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে কোর্টে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের আদেশে ৩৬৪/৫০০/৫০৬(২)/৩৪ ধারায় গত ২৫ জুলাই থানায় মামলা রজু হয় ।


মামলা মারফত জানা যায়, গত ২জুলাই দিবাগত রাত সাড়ে এগারোটায় বাদীর নিজ বাড়ি থেকে কাঁচা রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হোন এই যুব নেতা ।


এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই ও উক্ত মামলার তদন্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম আরো বলেন, নিখোঁজ শামীমকে    উদ্ধার ও উক্ত মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে । 


উল্লেখ্য গত ৩জুলাই কেন্দুয়া থানায় এ বিষয়ে একটি জিডিও করেন নিখোঁজের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম (৩৯) । তাছাড়া গত ৫জুলাই আনুমানিক রাত ৮টা ২০ মিনিটের দিকে গন্ডা ইউনিয়নের গৈচাশিয়া ও মনকান্দা গ্রামের শামুকজানী নদীর ব্রিজের নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ ।


National