বাংলাদেশ, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬

আইটিএফ টেনিস টুর্ণামেন্ট ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

Publisher and Editor

নিজস্ব প্রতিবেদক

published: 10 October, 2025, 04:46 PM

আইটিএফ টেনিস টুর্ণামেন্ট  ইতিহাস গড়লেন বাংলাদেশের জারিফ আবরার

বালক এককের ফাইনালে টপসিট-ওয়ান থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে সরাসরি ২-০ সেটে পরাজিত করে ইতিহাস গড়লেন বাংলাদেশের এই তারকা টেনিস খেলোয়াড়। এর আগে বাংলাদেশের কোন খেলোয়াড় আইটিএফ এর কোন টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নি।


গতকাল সকাল ৮টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক একক ও বালিকা এককের দুইটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২নং কোর্টে বাংলাদেশের জারিফ আবরারের সরাসরি ২-০(৭-৬(৭-৩), ৬-৪) সেটে থাইল্যান্ডের নাপাত পাটানালের থাপানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। হাড্ডা হাড্ডি এই ফাইনালে জারিফ আবরার শেষ সেটে ৫টি ম্যাচ পয়েন্ট নষ্ট করে অবশেষে সেটটি জিতেনেন। বালিকাদের অপর ফাইনালটিও চরম উত্তোজনাপূর্ণ ছিল। সাড়ে ৩ঘন্টার এই ফাইনালে চীনের জিজি ইয়ান ৭-৫ গেমে প্রথম সেট জিতেন। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান মালদ্বীপের টপসিট-টু আরা আসাল আজিম। তিনি দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতলে খেলা টি তৃতীয় সেটে গড়ায়। শেষ সেটে জিজি ইয়ান কোন প্রতিরোধ গড়তে দেননি আসাল আজিমকে। জিজি ৬-৩ গেমে শেষ সেট জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহম্মেদ এনডিসি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহিনুল হাসান, রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আরশাফুজ্জামান খান, রাজশাহী টেনিস কমপ্লেক্স এর এডহক কমিটির অহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান।

National