সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

বিপিএল শুরুর আগে স্টেডিয়ামের প্রবেশপথে পরিচ্ছন্নতা অভিযান

বিপিএল শুরুর আগে স্টেডিয়ামের প্রবেশপথে পরিচ্ছন্নতা অভিযান

 বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রবেশ পথ ও রাস্তা পরিষ্কার করেছেন শতাধিক শিক্ষার্থীরা। বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র উদ্যোগে এবং লাভ ক্রিকেট, ক্লিন সিলেট-এর সহায়তায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।


সিলেটের বিভিন্ন ক্রীড়া একাডেমির খেলোয়াড় ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রধান ফটক থেকে  শুরু করে  রাস্তাঘাট ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এতে অংশ নেওয়া শিক্ষার্থী জ্যোতি জানান, ‘আমাদের সিলেট প্রাকৃতিক সৌন্দর্য্যঘেরা অন্যতম সুন্দর একটি শহর। সিলেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম।


এখানে খেলা হবে আর সড়কে ময়লা থাকবে তা কোনোভাবে কাম্য নয়। তাই আমরা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছি।’


বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক রাহাত শামস বলেন, আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল শুরু হবে। দেশের সবচেয়ে বড় ক্রিকেট আয়োজন সিলেট থেকে শুরু হচ্ছে, এটা আমাদের জন্য ইতিবাচক একটি দিক। খেলাকে কেন্দ্র করে বিসিবির আয়োজনে সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড়রা যেন স্টেডিয়ামের মতো সিলেটের সড়কপথ পরিচ্ছন্ন দেখতে পান সে জন্য এই আয়োজন।


আগামীকাল সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে সিলেটে পর্দা উঠবে বিপিএলের ১২তম আসরের। এবার সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর