বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বৈকালি সংঘ আয়োজিত হকি টুর্নামেন্টের সমাপনী

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 19 March, 2025, 07:11 PM

বৈকালি সংঘ আয়োজিত হকি টুর্নামেন্টের সমাপনী

১৫ দিনব্যপী তারুণ্যের উৎসবে উল্লাসে হকি টুর্ণামেন্টের সমাপনি ও পরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পূর্বের বছরগুলোর ধারাবাহিকতায় ২০২৫ সালের এ আসরে মিক্স রোজ দল বিজয়ী হয়েছে। রানার্স আপ হয়েছে এ্যামেচার দল।


মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজশাহী কালেক্টরেট মাঠে বৈকালি সংঘ আয়োজিত এ টুর্ণামনেন্টের সমাপনি খেলা গড়ায় বিকেল ৪টায়৷ ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


টুর্ণামেন্টটির আয়োজক ও বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা ও সংগঠনটির কোচ ও সাবেক জাতীয় দলের খেলোয়ার আশরাফুল ইসলাম শিশু বলেন, খেলোয়াড়দের দক্ষতা যাচাইয়ের জন্য এ টুর্ণামেন্টটির আয়োজন করা হয়েছে। যাতে এখান থেকে দক্ষ খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলতে পারে এবং দেশের ক্রীড়াঙ্গনকে অগ্রগতি করার জন্য ভূমিকা রাখতে পারে। 


তারা বলেন, রাজশাহী বিভাগীয় শহর হওয়া সত্বেও এখানে হকি খেলোয়াড়ের চর্চা হয় না। কারন হকি খেলোয়াড়কে এগিয়ে নেওয়ার জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন তারা মূলত খেলোয়াড় নয়। তারা খেলোয়াড়দের দক্ষতাকে মূল্যায়ন করেন না। যার ফলে তারা এ খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ। তাই জেলা প্রশাসকের প্রতি উদারতো আহ্বান হকি খেলাকে বাচিয়ে রাখতে সঠিক নেতৃত্ব নিয়ে আসা হোক এবং খেলার জন্য রাজশাহীতে উপযুক্ত মাঠ তৈরি করে খেলোয়াড়দের হকি খেলার সুযোগ করে দেওয়া হোক।


সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈকালি সংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু, হকি টুর্ণামেন্টের আহ্বায়ক এস.এম. সালাহ্ উদ্দীন (রতন),  

যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন হালিম সহ কোচ, খেলোয়াড় ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


চলতি মাসে শুরু হওয়া এই টুর্ণামেন্টে অংশগ্রহন করে ১১ টি দলের ১০৪ জন খেলোয়ার৷ খেলোয়ারদের মধ্যে থেকে এবছরের ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন তরুণ হকি খেলোয়াড় সাফি।

National