বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের, যা বললেন তারেক রহমান

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্পোর্টস ডেস্ক

published: 19 November, 2025, 11:03 PM

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের, যা বললেন তারেক রহমান

২০০৩ সালে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তার পর থেকে আর প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়ের দেখা পায়নি লাল-সবুজরা। ২২ বছর পর আবারও একই মাঠে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন হামজা-রাকিবরা। এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে জয় খরা কাটিয়েছে বাংলাদেশ। ভারতকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেয়েছে।


বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলারদের।


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারেক রহমান বলেন, ‘দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সাফল্য প্রমাণ করেছে শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশ অনেক বড় অর্জন করতে পারে।’


তিনি আরও বলেন, ‘এ জয়ে শুধু ফুটবল নয়, কোটি ক্রীড়াপ্রেমীর মনে ভবিষ্যৎ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।’ 


হামজা-মোরছালিনদের পারফরম্যান্স তরুণদের জন্য বড় অনুপ্রেরণা উল্লেখ করে তারেক রহমান বলেন,  ‘আমাদের ফুটবলাররা আমাদের যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। বাংলাদেশের ক্রীড়া সাফল্যের উজ্জ্বল ভবিষ্যৎ জাতির জন্য অপেক্ষা করছে, যেখানে প্রতিভার লালন হবে, স্বপ্নকে সমর্থন করা হবে এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।’

National