সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

গাজায় হামলার প্রতিবাদে বনপাড়া পৌর বাজারে বিক্ষোভ করেছেন উপজেলা জামায়াত ইসলামী

গাজায় হামলার প্রতিবাদে বনপাড়া পৌর বাজারে বিক্ষোভ করেছেন উপজেলা জামায়াত ইসলামী

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বনপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বড়াইগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বনপাড়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বনপাড়া বাজার হতে বনপাড়া বাইপাস চত্বর হয়ে পৌর গেটে এসে মিছিলটি বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

নাটোর জেলার সহকারী সেক্রেটারি ও নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

সবার উদ্দেশ্যে তিনি আরো  বলেন ,অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই , সেই সাথে 

আমরা ঈসরাইল পন্য বর্জন করব এবং গাজা বাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় জামায়াত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর