সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ

আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ

শাহরিয়ার অনতু, বিশেষ প্রতিনিধি : সরকারি নির্দেশনা অনুযায়ী আরএমপির রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে গতকাল বুধবার (২৯ জুলাই ২০২৬) থানা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।


রাজপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে থানা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে থানার উপপরিদর্শক (এসআই) নিপা ও ফিরোজসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ সময় রাজপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়। থানায় অনেক ফাঁকা জায়গা পড়ে থাকায় সেসব জায়গায় গাছের চারা রোপণ করা হয়েছে।” থানা প্রাঙ্গণকে সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে ফাঁকা জায়গাগুলোতে আরও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পর্কিত খবর