সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

লালপুরে সরকারি চালের বস্তার গায়ে শেখ হাসিনার নাম

লালপুরে সরকারি চালের বস্তার গায়ে শেখ হাসিনার নাম

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের দীর্ঘ সাত মাস পার হলেও এখনো পর্যন্ত নাটোরের লালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাউলের বস্তায় এখনো শেখ হাসিনার নামসহ স্লোগান লেখা রয়েছে।


 জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়নের ১১ হাজার ৮১১ সুবিধাভোগীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় ১৫ টাকা কেজি দরে ৩৫৫ মেট্রিক টন চাল বিতরণ চলছে। যা ৩০ কেজি ওজনের বস্তায় প্যাকেট ৮১১ সুবিধাভোগীর মাঝে খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় ১৫ টাকা কেজি দরে ৩৫৫ মেট্রিক টন চাল বিতরণ চলছে। যা ৩০ কেজি ওজনের বস্তায় প্যাকেট করা ছিলো। তবে বিতরণ করা চালের বস্তাগুলোর গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে 'শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ'।


বিষয়টি নিয়ে কয়েকজন চালের ডিলার বলেন, আমরা নতুন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ পেয়েছি। খাদ্যগুদাম থেকে আমাদের শেখ হাসিনার নামসহ বস্তায় চাল দেয়া হয়েছে। মাঝে মাঝে দুই-একটি বস্তায় কালি দিয়ে মোছা হলেও বেশিরভাগ বস্তায় এখনো শেখ হাসিনার নাম রয়েছে।


আমরা যেভাবে চাল পেয়েছি, সেভাবেই বিতরণ করছি নিজে থেকে কিছু মুছে দেওয়ার চেষ্টা করছি। লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির বস্তার গায়ে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার নাম সম্বলিত বস্তার চাল বিতরণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর