সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

ঈদুল ফিতরে ৯ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল ফিতরে ৯ দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর

সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার (২৮ মার্চ) থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্ত ৯ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি জানান, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে ৯ দিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ৬ এপ্রিল (রবিবার) থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।’

এদিকে সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের ডিপুটি কমিশনার নুর-উদ্দীন মিলন জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে এবং দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা এ পথ দিয়ে যেতে পারবেন।

সম্পর্কিত খবর