সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা

রাজশাহীতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য ও পেশাগত ঝুঁকি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন।

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নারীদের জন্য স্বাস্থ্যসম্মত ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি, যাতে তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ডান্ট কামরুন নাহার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) শামিমা নাসরিন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা ও নগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং নারী পুলিশ সদস্যরা।

সম্পর্কিত খবর