সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবদল নেতার মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবদলের এক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ঘোড়াশাল পৌরসভার চামড়াব এলাকায় রেল ক্রসিং সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোয়াব মিয়া (৪৮) নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের দক্ষিণ চৌয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ঘোড়াশালের চামড়াব রেলক্রসিংসংলগ্ন এলাকায় রেললাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন নোয়াব। সে সময় ঢাকার দিকে যাচ্ছিল কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারোসিন্দুর ট্রেনটি। ওই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। স্থানীয় লোকজন তার মানিব্যাগে থেকে জাতীয় পরিচয়পত্র খুঁজে পেয়ে স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহের বিভিন্ন অংশ বাড়ি নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ‘রেললাইনে বসে মুঠোফোনে কথা বলছিলেন এক ব্যক্তি। ট্রেনটি খুব কাছাকাছি চলে আসার পর তিনি বিষয়টি খেয়াল করেন। এ সময় কী করতে হবে, বুঝতে উঠতে না পেরে রেললাইনের ওপর শুয়ে পড়েন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।

সম্পর্কিত খবর