সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

দুর্গাপুরে ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন

জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে

দুর্গাপুরে ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। যার ফলে বিচারের দাবিতে কাউকে রাস্তায় নামতে হবে না। শিক্ষকদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, যাতে করে বেতন-ভাতার জন্য শিক্ষকদের ভূখা মিছিল করতে না হয়। সুষম বন্টনের ভিত্তিতে দেশের অর্থনীতি পরিচালিত হবে, ফলে দেশে কোনো ভিক্ষাবৃত্তি থাকবে না। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথাগুলো বলেন নুরুজ্জামান লিটন। 

নুরুজ্জামান লিটন এ সময় আরও বলেন, মাহে রমজান সামাজিক ঐক্য ও নিরাপত্তা বিধান এবং সংঘাতমুক্ত আদর্শ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বিশেষ করে, সমাজে পারস্পরিক সমবেদনা, সহমর্মিতা, সহানুভূতি প্রদর্শন ও তাকওয়া অর্জনের ক্ষেত্রে রমজানে রোজার ভূমিকা অপরিসীম।

নওপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক রেজাউল করিমের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামিম উদ্দিন, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, দুর্গাপুর পৌরসভা আমীর নূর আলম ও জামায়াত নেতা ডঃ সেলিম রেজা খান প্রমূখ।

সম্পর্কিত খবর