সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

বাগমারা'য় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

বাগমারা'য় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

রাজশাহীর বাগমারা উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. আব্দুল বারী এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আউচপাড়া ইউনিয়নের কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী এমপি। বক্তব্যে তিনি বাগমারায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি দমনে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি পশ্চিম বাগমারার পুরোনো ও জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত সংস্কারের আশ্বাস দেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ ও পশ্চিম বাগমারা জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক ডা. আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশরাফুল ইসলাম, আউচপাড়া ইউনিয়নের আমীর আল-আমিন, বাগমারা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল হক, কোষাধ্যক্ষ মাহাবুর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়নের আমীর হাফেজ বাবুল হোসাইন, হাটগাঙ্গোপাড়া ওয়ার্ডের আমীর মাস্টার সাইফুল ইসলাম, আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং পশ্চিম বাগমারা ছাত্রশিবিরের সভাপতি মিকদাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতারের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর