সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে রাজশাহী বাঘায় সরকারি কর্মচারীদের মানববন্ধন

নতুন পে-কমিশন বাস্তবায়নের দাবিতে রাজশাহী বাঘায় সরকারি কর্মচারীদের মানববন্ধন

জাতীয় বেতন পে-কমিশন ২০২৫-এর সুপারিশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজশাহীর বাঘায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

 

সমাবেশে বক্তারা জানান, জাতীয় বেতন পে-কমিশন ২০২৫ গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সরকারি কর্মচারীরা চরম হিমশিম খাচ্ছেন। তাই অবিলম্বে এই সুপারিশ বাস্তবায়নের জন্য তারা বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।


বাঘা উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। 


দপ্তরগুলো হলো,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস,উপজেলা কৃষি অফিস ও মৎস্য অফিসারের কার্যালয়,উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও নির্বাচন অফিস,উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস এবং হিসাবরক্ষণ অফিস,উপজেলা সমাজসেবা, সমবায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ সকল দপ্তরের কর্মচারীবৃন্দ।


মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় আছি। প্রতিবেদন জমা হওয়ার পরও প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হওয়ায় সাধারণ কর্মচারীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।" তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করা না হলে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি যেমন—বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করা হবে।

কর্মসূচি চলাকালে উপজেলার বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কাজে সাময়িক স্থবিরতা লক্ষ্য করা যায়।

সম্পর্কিত খবর