সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

পুলিশ কনস্টেবল স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রী

থানা থেকে প্রত্যাহার স্বামী পুলিশ

পুলিশ কনস্টেবল স্বামীর পোশাক পরে টিকটকে স্ত্রী

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক করায় রাজশাহীতে মো. সাইফুজ্জামান নামে এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সাইফুজ্জামান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এ আদেশ দেন।


কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন—কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সিমা খাতুন নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকছেন এবং ওই নারী তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে প্রকাশ করছেন। খবর পেয়ে তিনি নিজেই ওই বাসায় যান।    


যাচাই করে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান ওই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেছেন। তবে কাবিননামার কাগজপত্র তখনও পাওয়া যায়নি। তবে সিমা খাতুন যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দিয়েছেন, ঘটনাটি সত্য।


বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বৃহস্পতিবারই তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হন।


আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, ‘স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’


উল্লেখ্য, সিমা খাতুনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে স্বামীর পুলিশের পোশাক পরে ভিডিও ধারণ করে নিয়মিত টিকটকে প্রকাশ করে আসছিলেন। এই নারীর বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর