সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় আগামী বছরও বসছে যুব বিশ্বকাপের নতুন আসর। ২০২৬ সালের ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নামিবিয়া ও জিম্বাবুয়ের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ১৬ দলের এই প্রতিযোগিতা।


বুধবার (১৯ নভেম্বর) আইসিসি প্রকাশ করেছে টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি। ঘোষিত সূচি অনুযায়ী চারটি গ্রুপে ভাগ করা হয়েছে সব দলকে, প্রতিটি গ্রুপে ৪টি করে দল। মোট ২৩ দিনে হবে ৪১ ম্যাচ। গ্রুপপর্বে বাংলাদেশ খেলবে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।


গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হবে দুই সেমিফাইনালিস্ট এবং পরে ফাইনালিস্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৫ জানুয়ারি মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ভারত। একই দিনে মাঠে নামবে জিম্বাবুয়ে–স্কটল্যান্ড এবং অভিষিক্ত তানজানিয়া–ওয়েস্ট ইন্ডিজ।


বাংলাদেশের যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে ২৩ জানুয়ারি তারা খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।


২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবারও সরাসরি খেলছে মূল পর্বে। ২০২৪ সালের বিশ্বকাপে সেরা দশে থাকায় বাছাইপর্বে অংশ নিতে হয়নি তরুণ টাইগারদের।


স্বাগতিক জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়াও সরাসরি সুযোগ পাওয়া দেশগুলো হল  অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠেছে আরও পাঁচ দল তানজানিয়া (আফ্রিকা), যুক্তরাষ্ট্র (আমেরিকা), আফগানিস্তান (এশিয়া), জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক) ও স্কটল্যান্ড (ইউরোপ)।

সম্পর্কিত খবর