সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

বাংলাদেশের তিন জুটি সেমিফাইনালে

বাংলাদেশের তিন জুটি সেমিফাইনালে

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে বাজিমাত স্বাগতিকদের। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস রচনা করেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার তিন জুটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন। 


সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও, পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। 


দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে সেমিতে পা রাখেন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার জুটিকে ২১-১৪ ও ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা।


সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহ-তানভীর ইসলাম জুটি। ভিয়েতনামের থান- ডান এন জুটিকে ২১-১৫ ও ২১-১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। ভারতের প্রদীপ কুমার- অতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি। 


জয়ের দিনে হতাশার গল্পও আছে। চারটি কোয়ার্টারের মধ্যে একটিতে জিততে পারেনি বাংলাদেশ। 


দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলাম-তনয় সাহা জুটি ৯-২১, ১৩-২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথং-তাছিন জুটির কাছে পরাজিত হন তারা।

সম্পর্কিত খবর