সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

টাঙ্গাইলে প্রতিবন্ধী প্রবীণ ও শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইলে প্রতিবন্ধী প্রবীণ ও শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

টাঙ্গাইল সদর উপজেলায় প্রতিবন্ধী ১ হাজার ১শত ৩ জন শিশু ও প্রবীণদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।


বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর উদ্যোগে আজ বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ৩ জন শিশু ও বৃদ্ধার মধ্যে এ হুইলচেয়ার পৌঁছে দেন, জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।


এ সময় তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু এর ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ইতোমধ্যে ১ হাজার এক শত তিন জন শারীরিকভাবে অক্ষম শিশু ও বৃদ্ধদের মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ সব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন,  জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, টাঙ্গাইল শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর