সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / সারাদেশ
সারাদেশ

রাজশাহী'তে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডেঙ্গু সচেতনতায় লফসের মশারি-বিতরণ

রাজশাহী'তে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডেঙ্গু সচেতনতায় লফসের মশারি-বিতরণ


রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের  মধ্যে ডেঙ্গু  সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণের উদ্যোগ নিয়েছে লিফট  ফর সোসাইটি (লফস)।জানা গেছে, শিক্ষা সহায়তা ও মেধা  বৃত্তি কর্মসূচির  আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়।


২১ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের  সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী  সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন।

উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা  কার্যালয়ের অফিস সহকারী মোঃ খায়রুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক  মহিলা কমিশনার শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে মশারিপ্রাপ্ত শিক্ষার্থীদের  ডেঙ্গু সচেতনতা সম্পর্কে পরামর্শ দেন লফসের  নির্বাহী পরিচালক।

প্রধান অতিথি মোঃ আব্দুল  মমিন বলেন, “বাড়ির আশেপাশে সবসময় পরিচ্ছন্নতা রাখতে হবে। কোথাও পানি  জমতে দেবেন না। নিজে সচেতন হওয়া যথেষ্ট নয়, প্রতিবেশীদেরও সচেতন  করতে হবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ  নিন।

অনুষ্ঠানে লফসের প্রোগ্রাম অফিসার  চম্পা খাতুন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন  করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট  ফাহমিদা আহম্মেদ স্বৃতি।


সম্পর্কিত খবর