সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / শিক্ষা
শিক্ষা

রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রাইব্যুনাল করে ধর্ষকদের বিচার দাবি

রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রাইব্যুনাল করে ধর্ষকদের বিচার দাবি

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি ও নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ রোববার দুপুর ১২ টার দিকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদি সজিব বলেন, সরকারকে অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট হচ্ছে বৈষম্য নিরসন, নারীর সম্ভ্রম রক্ষা, মানবিক মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামীকাল বেলা সাড়ে ১১টায়  আমরা আবার প্যারিস রোডে জড়ো হবো। আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছরগুলোতে আমাদের যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশত বার চিন্তা করে।

সম্পর্কিত খবর