সর্বশেষ
গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

২১ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

২১ ক্রিকেটারকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  তালিকা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রয়েছেন তাসকিন আহমেদ। এই ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তিনি। তার মাসিক বেতনের পরিমাণ ১০ লাখ টাকা।

আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ২১ ক্রিকেটারের তালিকা আজ প্রকাশ করেছে বিসিবি। গত ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি।

নতুন চুক্তিতে সর্বোচ্চ 'এ প্লাস' ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ মাসিক বেতন পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমদের মাসিক বেতন ৮ লাখ টাকা করে।

অভিজ্ঞ মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। তাদের বেতন মাসিক ৬ লাখ টাকা।

সি’ ক্যাটাগরিতে আছেন সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। তাদের বেতন মাসিক ৪ লাখ টাকা করে।

'ডি' ক্যাটাগরিতে আছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ। তারা পাবেন প্রতি মাসে ২ লাখ টাকা করে।

সম্পর্কিত খবর