সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

মুশফিকের ইতিহাস গড়ার দিনে সাকিবের স্মৃতিচারণ

মুশফিকের ইতিহাস গড়ার দিনে সাকিবের স্মৃতিচারণ

মিরপুরের হোম অব ক্রিকেটে ইতিহাস গড়ছেন মুশফিকুর রহিম, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে খেলছেন তার ১০০তম টেস্ট। দূর প্রবাসে থাকলেও দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় জানালেন শুভেচ্ছা ও স্মৃতিচারণ।


ফেসবুকে খোলা চিঠির মতো একটি পোস্টে সাকিব লিখেছেন, লর্ডসে মুশফিকের অভিষেক টেস্টের প্রতিটি বল তিনি বিকেএসপির রিক্রিয়েশন রুমে বসে দেখেছিলেন তখন থেকেই মুশফিক তাকে ও দেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন।


বয়সভিত্তিক ক্রিকেট থেকেই মুশফিককে নিজের নেতা হিসেবে দেখে আসা সাকিব লিখেছেন, “আপনি এত বছর ধরে সেরাটা দিয়ে খেলছেন। বয়সভিত্তিক দল থেকেই আপনাকে আমার ক্যাপ্টেন হিসেবে দেখেছি। যতদিন ক্রিকেট খেলব, আপনিই থাকবেন আমার ক্যাপ্টেন।”


এখন জাতীয় দলে তারা একসঙ্গে না থাকলেও মুশফিকের এই ঐতিহাসিক ম্যাচ তিনি কাছ থেকে দেখতে চান। সাকিব লিখেছেন, “১০০তম টেস্টের প্রতিটি বল আমি দেখব। আশা করি আপনি ম্যাচটি পুরোপুরি উপভোগ করবেন।”


পোস্টের শেষে সাকিব নিজের একটি ইচ্ছাও প্রকাশ করেন—“ইচ্ছে ছিল আপনার সঙ্গে এই ম্যাচটি খেলতে পারলে! মাঠে থেকেই আপনার গৌরব উদযাপন করতে পারতাম।”


দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে নানা উত্থান–পতনের পর মুশফিক আজ স্পর্শ করলেন ১০০ টেস্টের মাইলফলক। ওয়ানডে ও টি–টোয়েন্টি থেকে অবসর নিলেও লাল বলের ক্রিকেটে তিনি এখনো দলের অন্যতম ভরসা।


গত বছরের রাজনৈতিক অস্থিরতার পর সাকিব দেশে ফিরতে না পারলেও বর্তমানে আবুধাবি টি–টেন লিগে খেলছেন। এই লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার সাইফ হাসান ও তাসকিন আহমেদ। রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করছেন সাকিব।

সম্পর্কিত খবর