সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

ভালো শুরুর পর ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ভালো শুরুর পর ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টটি মুশফিকুর রহিমের শততম ম্যাচ হলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম দিন সকালে টস জিতে ব্যাটিং নেয়া সত্ত্বেও প্রথম সেশনেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে টাইগাররা।


বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তবে দলীয় ৫২ রানে ভাঙে তাদের জুটি। ৪৪ বলে ৩৫ রান করে ফিরেন সাদমান। এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে এগোলেও দলীয় ৮৩ রানে আউট হন জয় (৮৬ বলে ৩৪)।


অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশি দূর যেতে পারেননি। ১১ বলে ৮ রান করে অ্যান্ডি ম্যাকব্রাইনের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে মুমিনুল ও মুশফিক দলকে সামলে নেন। তাদের ব্যাটে প্রথম সেশনে দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ৩ উইকেট হারিয়ে ৩১ ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় ১০০। এখন পর্যন্ত মুমিনুল ২৯ বলে ১৭ এবং মুশফিক ১৮ বলে ৩ রানে অপরাজিত আছেন। আইরিশ বোলার ম্যাকব্রাইন একাই নিয়েছেন তিন উইকেট।

সম্পর্কিত খবর