সর্বশেষ
কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন আরএমপির রাজপাড়া থানার উদ্যোগে ফলজ ও বনজ গাছের চারা রোপণ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু সংবেদনশীল, আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়িসহ ২টি যানবাহন জব্দ করেছে বিজিবি ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ার টর্চার সেলে! মনোহরগঞ্জের ৬ যুবক জিম্মি, মুক্তিপণ দাবি দেড় কোটি টাকা ডেঙ্গুর থাবা: আরও ৯৪ জন হাসপাতালে, জুলাই মাসেই ১৪ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৭৮০ তরুণ উদ্যোক্তাদের জন্য মেটানোজের ৫ লক্ষ টাকার 'ডিজিটাল স্টার্টআপ সাপোর্ট' ঘোষণা
প্রচ্ছদ / খেলা ধুলা
খেলা ধুলা

নেত্রকোনার পূর্বধলায় রুবেল মিয়ার স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট

নেত্রকোনার পূর্বধলায় রুবেল মিয়ার স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট


নেত্রকোনার পূর্বধলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে উদয়ন স্পোর্টিং ক্লাবের সহ-সাধারণ সম্পাদক রুবেল মিয়ার স্মৃতিতে “মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। খেলাধুলা ও যুবসমাজকে সংগঠিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

তবে টুর্নামেন্ট শুরুর কিছু দিন পরই বৃষ্টিতে মাঠে পানি জমে তা খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এ পরিস্থিতিতে উদয়ন স্পোর্টিং ক্লাব নিজস্ব অর্থায়নে মাঠ সংস্কারের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শক্রমে মাঠে বালু ও মাটি ফেলে তা খেলার উপযোগী করে তোলা হয়।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, রুবেল মিয়া ছিলেন সাদাসিধে ও সহজ-সরল মানুষ। তার স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়—এটি স্থানীয় যুবকদের ঐক্যবদ্ধ করার একটি মঞ্চ। মাঠ ভরাট ও উন্নয়নের এ উদ্যোগ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোরও অংশ।

স্থানীয়রা জানান, মাঠ উন্নয়নের এ কাজের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। শুধু টুর্নামেন্টই নয়, ভবিষ্যতে এ মাঠকে ঘিরে শিক্ষার্থীরা নানা সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নিতে পারবে।

সম্পর্কিত খবর