সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ আসামির পলায়ন


নিজস্ব প্রতিবেদক published:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:৩০ এএম

রাজশাহীর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ আসামির পলায়ন

রাজশাহীতে আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজিরা শেষে পালিয়ে যান তিনি।

পালিয়ে যাওয়া আসামির নাম মো. আরিফ (৩২)। তিনি নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদক মামলার আসামি আরিফকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় আসামি আরিফ পালিয়ে যান।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলে, ঘটনার পর থেকে আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।