সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক published:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:৫০ এএম

রাজশাহীতে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

রাজশাহী জেলার দুর্গাপুরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা ছেলে।


এরা হলেন- দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামের বাসিন্দা নাজিম উদ্দীন (৩৬) ও তার ছেলে সোহানুর ইসলাম নাহিদ (২১)। অভিযানে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন এবং তিনটি সিমকার্ড জব্দ করা হয়।


মঙ্গলবার বিকেলে র‌্যাব-৫, এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। 


র‌্যাব জানায়, রসুলপুর গ্রামের কারবালা মোড় থেকে হরিরামপুরগামী পাকা রাস্তার ধারে কিছু মাদক ব্যবসায়ী গাঁজা মজুত রেখে খুচরা ও পাইকারিভাবে বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব।


এ সময় বাবা-ছেলের মোটরসাইকেলে থাকা বাজারের একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দুর্গাপুর থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিলেন।


এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।