সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার


সিরাজগঞ্জ প্রতিনিধি published:  ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:৪৯ এএম

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার জেলা যুবদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা এ তথ্য নিশ্চিত করে বলেন, উল্লেখিত নেতাদের একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাঁরা শোনেননি। কেন্দ্রের নির্দেশে তাঁদের বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তাঁদের অপকর্মের দায় দল বহন করবে না।


বহিষ্কৃতরা হলেন—বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী, দৌলতপুর ইউনিয়নের দুলগরা খালির সদস্য হাফিজুল ইসলাম।


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উল্লেখিত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া তাঁদের কোনো অপরাধের দায়-দায়িত্ব সংগঠন নেবে না। বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়।