সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

জাতীয় সাংবাদিক সংস্থা'র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা


নিজস্ব প্রতিনিধি published:  ৩০ মার্চ, ২০২৫, ১২:১০ এএম

জাতীয় সাংবাদিক সংস্থা'র পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রিয় দেশবাসী, গণমাধ্যম কর্মী ও সাংবাদিক বন্ধুগণ, পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানেই সাম্য, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করা।

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমরা আশা করি, এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ আমাদের আত্মিক পরিশুদ্ধির শিক্ষা দেয়, একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করে।

এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে বুকে টেনে নেই। ঈদের আনন্দ কেবল ব্যক্তিগত নয়, এটি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। অন্যায়, অবিচার, হিংসা ও বিদ্বেষকে দূরে ঠেলে আমরা ঐক্য, ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দেব।

ঈদ মানেই প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার আনন্দ। কর্মব্যস্ত জীবনে একটুখানি বিরতি নিয়ে আমরা পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেই। শহর থেকে গ্রামে ফেরা মানুষদের ঈদের উৎসব হোক নিরাপদ ও স্বস্তির। সবাই মিলে ঈদের খুশি উপভোগ করুন, হাসি-আনন্দে দিনটি স্মরণীয় করে তুলুন।

আসুন, আমরা ঈদের মহান আদর্শকে ধারণ করে এগিয়ে যাই, সাংবাদিক সমাজসহ প্রতিটি পেশাজীবী, প্রতিটি মানুষ মিলেমিশে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক!


শুভেচ্ছান্তে,

মোঃ নুরে ইসলাম মিলন

যুগ্ম সম্পাদক,দৈনিক উপচার পত্রিকা। 

সভাপতি,জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগ।