নীলফামারী প্রতিনিধি published: ২৩ মার্চ, ২০২৫, ০৯:৩২ এএম

নীলফামারীর ডিমলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ভেজাল তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার মেসার্স মোতালেব ট্রের্ডাসের মালিক মো. মোতালেব হোসেন পামওয়েল তেলকে সয়াবিন তেল হিসবে বিক্রি, ওজনে কম ও অনুমোদনহীন তেল বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে উপজেলার মেসার্স মোতালেব ট্রেডার্সের ব্যবসায়ী মোতালেব হোসেনের গোডাউন থেকে বিভিন্ন নামহীন ব্র্যান্ডের সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদিত নয়। এছাড়া বোতলজাত তেলের ওজন নির্ধারিত মান অনুসারে না থাকা এবং বাজার মূল্যের চেয়ে অধিক দামে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারি দলটি দুই লিটারের ১৮০ টি বোতল ও আধা লিটারের ৪৮ টি বোতলজাত পামওয়েল তেলগুলো জব্দ করে মাটির পুতে ঢেলে বিনষ্ট করা হয়।
এছাড়া একইদিনে এর আগে ঝুনাগাছ চাপানীর হাটে অভিযান চালিয়ে মোর্শেদা অটো মুড়ি ও চিড়ামিল কারখানায় মুড়ি ও চিড়া ভাজার কাজে ব্যবহ্রত বিষাক্ত ক্ষতি কারক হাইড্রোস ও কেমিক্যাল ব্যবহারের দায়ে হাইড্রোস মিশ্রিত মুড়ি ও চিড়াসহ ক্ষতি কারক হাইড্রোস, কেমিক্যাল জব্দ করে বিনষ্ট করা হয়। এসময় ঐ কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. সামসুল আলম। অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশের একটি দল।