সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

হরিপুরে শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


সুজন আহম্মেদ, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: published:  ১৬ মার্চ, ২০২৫, ১২:৫১ এএম

হরিপুরে শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর  উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের যাদুরাণী বাজারে  শিশু আছিয়াসহ সকল ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


১৫মার্চ শনিবার সকাল ১১টার সময় যাদুরাণী বাজারে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে যাদুরানী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক লিটন, উপজেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, জামায়েতে ইসলামী যুব বিভাগের আমগাঁও ইউনিয়ন সেক্রেটারি দুলাল হোসাইন  দুলাল,জাতীয় নাগরিক কমিটি রাশেদুল ইসলাম রাসেল, ছাএশিবির ঠাকুরগাঁও জেলার তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির রহমান, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলা হরিপুর উপজেলা প্রতিনিধি আল আমিন আব্দুল্লাহ 

ও বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের সদস্য,জাহিদ হাসান ইমন।

এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন, “তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া” তাঁরা ধর্ষণকারীকে দ্রুত ফাঁসির দাবি জানান।