সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

মান্দায় রমজান উপলক্ষে জামায়াতের ফুড প্যাক বিতরণ


মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি published:  ১৫ মার্চ, ২০২৫, ০৪:২৩ এএম

মান্দায় রমজান উপলক্ষে জামায়াতের ফুড প্যাক বিতরণ

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং কুসুম্বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এসব ফুড প্যাক বিতরণ করা হয়। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মান্দা উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক।

এসময়  কুসুম্বা ইউনিয়নের আমির আব্দুর রাজ্জাক,সেক্রেটারি  আব্দুল জলিল,নায়েবে আমির সাইফুদ্দিন, তরবিয়ত সেক্রেটারি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক  আব্দুস সালাম, শ্রমিক সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামাতে ইসলামি একটি জনকল্যাণমুখী দল। বাংলাদেশের মানুষের যে কোন আপদে বিপদে বাংলাদেশ জামায়াতে  ইসলামি সবার আগে ছুটে আসে। আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে জামায়াতে ইসলামী এমন একটি সমাজ বিনির্মাণ করবে,যেখানে যাকাত নেওয়ার মত কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি আগামী দিনে সবাইকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়াতলে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত  আহ্বান জানান।