সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহী নগরীতে অবৈধ ইটভাটায় অভিযান গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জড়িমা লাখ টাকা


স্টাফ রিপোর্টার published:  ১৩ মার্চ, ২০২৫, ০২:২২ এএম

রাজশাহী নগরীতে অবৈধ ইটভাটায় অভিযান  গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি জড়িমা লাখ টাকা

রাজশাহীর পবা উপজেলায় অনুমোদনহীন দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ইটভাটাগুলোর একাংশ গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হরিয়ান ইউনিয়নের বিকেএস ও এইচএসবি ব্রিকস ভাটায় এ অভিযান চালানো হয়।

অভিযানে এইচএসবি ব্রিকস ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন, পরিদর্শক নীল রতন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অমান্য করায় এইচএসবি ব্রিকস ভাটার মালিককে জরিমানা করা হয়েছে এবং বিকেএস ও এইচএসবি ব্রিকস ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাটা মালিকদের পরিবেশবান্ধব ব্লক ইট ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউএনও আরাফাত আমান আজিজ বলেন, পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রহীন অন্য ইটভাটাগুলোও বন্ধ করা হবে।