সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নাটোরে সাংবাদিকদের হামলার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের


সাইফুর রহমান রিপন নাটোর published:  ১২ মার্চ, ২০২৫, ০৪:৫১ এএম

নাটোরে সাংবাদিকদের হামলার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের

নাটোর আদালতে এখন টেলিভিশনের ক্যামেরারা সহ বেশ কয়েকটি গণমাধ্যম কর্মিদের ওপর হামলার ঘটনায় সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন এক সাংবাদিক।

আজ রাতে নাটোরের কর্মরত ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের রিপোর্টার কাউছার হাবীব বাদি হয়ে এই অভিযোগ দায়েন করেন। এসময় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সদর থানায় উপস্থিত ছিলেন। 

অভিযোগে বলা হয়' ময়মনসিংহ রেঞ্জে সংযক্তু বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক স্ত্রী কে নির্যাতনের মামলায় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। এসময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই খবর পেয়ে নাটোরের গণমাধ্যম কর্মীরা কোট হাজতের সামনে উপস্থিত হয়ে ফুটেজ ধারণ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার এখন টিভির ক্যামারা সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ওপর হামলা করে। এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হক সহ দায়িত্বে অবহেলা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে সাংবাদিক কাউসার হাবীব সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এসময় নাটোরের তিন প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বরখাস্তকৃত পুলিশ সুপারকে হাতকড়া না পরিয়ে দায়িত্বে অবহেলার পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুশিয়ারীদেন সাংবাদিক নেতৃবৃন্দ।