সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

দেশব্যাপী নারী নিপীড়নের প্রতিবাদে বেনাপোল কলেজ ছাত্রদলের মানববন্ধন


মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি published:  ১১ মার্চ, ২০২৫, ০৪:৩৮ এএম

দেশব্যাপী নারী নিপীড়নের প্রতিবাদে বেনাপোল কলেজ ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করে।

সোমবার দুপুরের দিকে কলেজের সম্মুখে বেনাপোল-বাহাদুরপুর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের আহবায়ক মো. আলিফ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তি, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, ছাত্রদল নেতা শাওন হোসেন, সদস্য সচিব ইশতিয়াক শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জেল তুহিন, কলেজ ছাত্রদলের নেতা মো. গালিব, সিয়াম হোসেন, রাহাত আলী, সুমন, জিসান, ছাত্রদল নেত্রী আনজুমান খাতুন, মরিয়ম খাতুন, সেতু, সুরুভী প্রমূখ।