সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব, ২৮ বলে সেঞ্চুরি


অনলাইন ডেস্ক : published:  ১১ মার্চ, ২০২৫, ০২:১৮ এএম

ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব, ২৮ বলে সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডব। মাত্র ২৮ বলে ১৫ ছক্কায় সেঞ্চুরি করেছেন প্রোটিয়া এই সাবেক অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ব্যাট হাতে এখনও মারলেন ১৫ ছক্কা, নেই কোনও চার, স্ট্রাইক রেট ৩৬০!

রোববার লিজেন্ডস টি-টোয়েন্টি লিগে এই বিধ্বংসী ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকান সাবেক এই তারকা। আর তার সেই ইনিংসে একটাও চার ছিল না। ১৫টি ছক্কা হাঁকান। আর সেগুলোর মধ্যে একটি ছক্কা আসে শতরান পূরণের সময়। ৯৫ রানে খেলছিলেন প্রাবেক প্রোটিয়া তারকা। আর তারপর বিশাল ছক্কা হাঁকিয়ে শতরান পূরণ করেন। তার ফলে ২৮ বলে তার স্কোর দাঁড়ায় ১০১ রান। স্ট্রাইক রেট ছিল ৩৬০। 

তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে এক নেটিজেন বলেন, ২৮ বলে সেঞ্চুরি করলেন এবি ডি'ভিলিয়ার্স। এই মানুষটা কখনও ক্রিকেট খেলায় খারাপ হবেন না। অপর এক নেটিজেন বলেন, এবি ডি ভিলিয়ার্স এমন কাজ করছেন, যা শুধু এবি ডিভিলিয়ার্সই করতে পারেন। ২৮ বলে ১০১ রান করেছেন। মেরেছেন ১৫টি ছক্কা। আর তাঁর মিস্টার ৩৬০ ডিগ্রি নামের মতোই স্ট্রাইক রেট থাকল ৩৬০।

একইসুরে অপর একজন বলেন, টাইটানস লেজেন্ডসের হয়ে এবি ডি ভিলিয়ার্স ২৮ বলে শতরান করলেন। এই মানুষটা চিরকাল বোলারদের সঙ্গে ছেলেখেলা করে এসেছেন।