সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ভারতে খেলতে গিয়েও ফিরে আসতে হচ্ছে আশরাফুলদের


অনলাইন ডেস্ক : published:  ১১ মার্চ, ২০২৫, ০২:০৭ এএম

ভারতে খেলতে গিয়েও ফিরে আসতে হচ্ছে আশরাফুলদের

ভারতে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। যেখানে মোহাম্মদ আশরাফুলে নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স নামে একটি দলের অংশগ্রহণের কথা ছিল। সে অনুযায়ী ভারতে পৌঁছেও গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। কিন্তু শেষ মুহূর্তে তাদের ভারত থেকে ফিরে আসতে হচ্ছে।

জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগ নামের এই টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমোদিত নয়। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করছেন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

আগামীকাল ১১ মার্চ আফগানিস্তান পাঠানসের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশ টাইগার্সের। ১৮ মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড

মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।