সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

দৈনিক স্বপ্নের বাংলাদেশ-এর নিজস্ব প্রতিবেদক তোফাইরুল ইসলাম রাহাতের জন্মদিন আজ


স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ   published:  ০৮ জুন, ২০২৬, ০৭:০৪ পিএম

দৈনিক স্বপ্নের বাংলাদেশ-এর নিজস্ব প্রতিবেদক তোফাইরুল ইসলাম রাহাতের জন্মদিন আজ

দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার নির্ভীক, কর্মঠ ও তরুণ নিজস্ব প্রতিবেদক তোফাইরুল ইসলাম রাহাতের আজ শুভ জন্মদিন। জীবনের আরও একটি গৌরবময় বসন্ত পেরিয়ে আজ নতুন বছরে পদার্পণ করলেন উদীয়মান এই সংবাদকর্মী।

তোফাইরুল ইসলাম রাহাত তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, কর্মনিষ্ঠা এবং সততার মাধ্যমে ইতিমধ্যেই পত্রিকা পরিবার ও পাঠকদের মাঝে অত্যন্ত প্রিয় মুখ হয়ে উঠেছেন। মাঠপর্যায়ে সত্য তুলে ধরতে এবং সমাজের নানা অসঙ্গতি ও খবরের পেছনের খবর প্রকাশে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

প্রিয় সহকর্মীর জন্মদিনের এই আনন্দঘন মুহূর্তে দৈনিক স্বপ্নের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় সম্পাদক ও প্রকাশক আবুল হাসনাত অমি বলেন:

"তোফাইরুল ইসলাম রাহাত আমাদের স্বপ্নের বাংলাদেশ পরিবারের একজন অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ সদস্য। সাংবাদিকতার প্রতি তার একাগ্রতা এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। স্নেহের ছোট ভাই রাহাতের জন্মদিনে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি। আশা করি, আগামী দিনগুলোতেও সে তার কলমের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে আরও বড় অবদান রাখবে।"

এদিকে রাহাতের জন্মদিন উপলক্ষে দৈনিক স্বপ্নের বাংলাদেশ-এর ব্যুরো প্রধান, জেলা ও উপজেলা প্রতিনিধি এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহকর্মী, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

জন্মদিনের এই বিশেষ দিনে তোফাইরুল ইসলাম রাহাত তার ভবিষ্যতের পথচলায় সকলের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।