সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

একাদশে কলেজ পরিবর্তন করা শিক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নোটিশ


ডেস্ক নিউজ published:  ০২ জুন, ২০২৬, ১১:৫১ পিএম

একাদশে কলেজ পরিবর্তন করা শিক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি নোটিশ

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বোর্ড পরিবর্তন (বিটিসি) প্রক্রিয়ার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনলাইন ফরম বা ই-সিফ পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিটিসি’র মাধ্যমে নতুন কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ৩ জুন থেকে ৮ জুন পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ছবিসহ ‘ইলেক্ট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম’ বা ই-সিফ পূরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সমতুল্য সনদের (ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট) মাধ্যমে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদের রেজিস্ট্রেশনের লক্ষ্যে ছবিসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগামী ৮ জুনের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখার ৪১০ নম্বর কক্ষে সরাসরি জমা দিতে হবে।