সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

বদলগাছী নাতনীকে ধর্ষণের অভিযোগ দাদা গ্রেপ্তার


বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি published:  ১৪ মার্চ, ২০২৬, ০৩:৩৭ এএম

বদলগাছী নাতনীকে ধর্ষণের অভিযোগ দাদা গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে প্রতিবেশী নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা মোহসিনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভগবানপুর গ্রামে। ধর্ষক ওই গ্রামের মৃত মছির উদ্দিন ওরফে ভুসির পুত্র। 




ধর্ষিতার পরিবার ও থানা সূত্রে জানা যায়, ধর্ষিতা ৭ম শ্রেণিতে পড়ে। তার বাবা অন্যত্র বিয়ে করে ঘর সংসার করে। তার নিজের মা বেঁচে নেই। নাতনী তার দাদীর কাছে থাকেন। দাদা মোহসিন নাতনীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অর্থের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর কিছুদিন অতিবাহিত হলে নাতনীর শরীরে পরিবর্তন দেখা দেয়। সে বমি করে। পরে তার শরীর পরীক্ষা নিরিক্ষা করে রির্পোট আসে নাতনী প্রেগনেন্সি। তখন তার কাছে জানতে চাইলে দাদা মোহসিন তাকে ধর্ষণ করেছে। নাতনীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে থানা পুলিশ মোহসিনকে গ্রেপ্তার করে।




থানা অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান জানান, এ বিষয়ে থানায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।