সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার


নিজস্ব প্রতিবেদক published:  ০৭ মার্চ, ২০২৬, ০৩:২৮ এএম

দৈনিক উপচার পরিবারের দোয়া ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় রাজশাহীতে দৈনিক উপচার পত্রিকা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় অবস্থিত পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।




অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক উপচার পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন এবং সঞ্চালনা করেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী। আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।




দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দৈনিক গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক ইয়াকুব শিকদার, এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান মোঃ জাহিদ হাসান, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,




মহানগর সভাপতি মোঃ মাসুদ পারভেজ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলেক উদ্দিন দেওয়ান, গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি সারওয়ার সবুজ, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এম এ আরিফ, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, মাঝারুল ইসলাম চপল, সাহীন সাগরসহ দৈনিক উপচার পত্রিকায় কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা।




অনুষ্ঠানের একপর্যায়ে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান হাসান। দোয়া শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।




রমজানের পবিত্র এই আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।