সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

আটপাড়ার লুনেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শিপন মিয়া


ফয়সাল চৌধুরী আটপাড়া নেত্রকোনা published:  ০৫ মার্চ, ২০২৬, ১২:১৬ এএম

আটপাড়ার লুনেশ্বর ইউনিয়নের  ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শিপন মিয়া

নেত্রকোণার আটপাড়া  উপজেলার ৩নং লুনেশ্বর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মো. শিপন মিয়া।

তিনি এলাকার সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঠিক বাস্তবায়ন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

মো. শিপন মিয়া বলেন, “আমি ৯নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।”

এদিকে তাঁর সমর্থকরা জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন, যা তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।