সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

ভোটের প্রস্তুতি সম্পন্ন: বাউফলে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম


সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি published:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৬ পিএম

ভোটের প্রস্তুতি সম্পন্ন: বাউফলে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

পটুয়াখালীর বাউফলসহ চারটি সংসদীয় আসনের ৫১৩ টি ভোট কেন্দ্রের ২৫৩৬ টি কক্ষে অনুষ্ঠিত হবে গনভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহন। তাই কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের আনুসঙ্গিক সরঞ্জাম। শনিবার সকাল দশটায় থেকে জেলার ৮ টি উপজেলা পরিষদ থেকে সহকারী রির্টানিং কর্মকর্তারা ভোট গ্রহনের এসব সরঞ্জাম বিতরন করেন। জেলায় ১৫ লাখ ৯ হাজার ৫ শ‘ ৮৭ জন ভোটারের বিপরীতে পটুয়াখালী-১ আসনে ৫ জন, ২ আসনে ৪ জন, ৩ আসনে ৪ জন ও ৪ আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী,৭ প্লাটুন বিজিবি, ৬ টি র‌্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে।