সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু


মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি published:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৩৯ পিএম

নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।


শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা।


নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মৃত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। গত ২১ জানুয়ারি থেকে তার তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এর পরদিন ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, ‘আজ আইইডিসিআর থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনও লিখিতভাবে কোনো নির্দেশনা পাইনি। লিখিতভাবে জানানো হলে রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারবো।’


তিনি আরও জানান, পারিবারিক সূত্রে জানা গেছে, ওই নারীর সাম্প্রতিক সময়ে কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন।