সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ও গণভোট উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষিত


হৃদয় আহমেদ || নজরুল বিশ্ববিদ্যালয় published:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩০ এএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ও গণভোট উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিনদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

 বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী  আগামী ১০, ১১ এবং ১২ই ফেব্রুয়ারী রোজ মঙ্গল, বোধ ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।


বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় হতে শিক্ষার্থীদের বাসার দূরত্ব, সকল শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে।


এদিকে ছুটির ঘোষণায় শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক শিক্ষার্থী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছুটিকালীন সময়ে ক্যাম্পাস ত্যাগ ও নিজ নিজ আবাসস্থলে নিরাপদে অবস্থানের জন্য অনুরোধ জানিয়েছে।