সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাতের রাজশাহী পরিদর্শনে পুলিশ কমিশনার: সাধারণ মানুষের সাথে মতবিনিময়


তানভির মাহাতাব | মহানগর প্রতিনিধি published:  ২১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪ পিএম

রাতের রাজশাহী পরিদর্শনে পুলিশ কমিশনার: সাধারণ মানুষের সাথে মতবিনিময়

রাজশাহী মহানগরীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাতে মাঠ পর্যায়ে পরিদর্শনে নেমেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান

বুধবার (২১ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত তিনি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,মোড় এবং আবাসিক এলাকাগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

জনতার মুখোমুখি কমিশনার পরিদর্শন চলাকালীন ড. মো: জিল্‌লুর রহমান সাধারণ পথচারী, নৈশপ্রহরী এবং শ্রমজীবী মানুষের সাথে কুশল বিনিময় করেন।

তিনি তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধ করেন। সাধারণ মানুষ সরাসরি পুলিশ কমিশনারকে কাছে পেয়ে তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা প্রাণখুলে জানান।

নিরাপত্তার নতুন বার্তা পুলিশ কমিশনার জানান, মহানগরবাসীকে একটি নিরাপদ ও শান্তিময় শহর উপহার দেওয়াই আরএমপি’র মূল লক্ষ্য। অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এই ধরণের ঝটিকা পরিদর্শন ও মতবিনিময় অব্যাহত থাকবে।