সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

তুরস্কে আইএস সন্দেহে আটক ১১৫


আন্তর্জাতিক ডেক্স published:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৩ পিএম

তুরস্কে আইএস সন্দেহে আটক ১১৫

তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি।  এরা হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।  ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রধান কৌঁসুলির কার্যালয় জানায়, বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় আইএস সন্ত্রাসী সংগঠন হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩৭ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়। 


কার্যালয় থেকে আরও জানানো হয়, এই আটককৃতদের মধ্যে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে এখনো জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয়।  গত ডিসেম্বরের মাঝামাঝি সেখানে সংঘটিত এক হামলার জন্য আইএসকে অভিযুক্ত করা হয়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়।