সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

রাজশাহীতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা : যুবক আটক


নিজস্ব প্রতিনিধি published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৪৬ পিএম

রাজশাহীতে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা : যুবক আটক

রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় সাগর প্রামানিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাতে নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। সাগর প্রামানিকের বাড়ি ওই গ্রামেই। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে র‌্যাব জানিয়েছে।


গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার রনশিবাড়ি গ্রামে টাকা ছিনিয়ে নিতে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি আবদুর রাজ্জাক নামের আরেকজনকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আমিনুলকে হেফাজতে নিলেও উত্তেজিত এক হাজার থেকে এক হাজার ২০০ মানুষ পুলিশের ওপর হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণে আনতে গিয়ে বাগমারা থানার সাতজন পুলিশ সদস্য আহত হন।


বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ঘটনার পর বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলার ভিত্তিতে র‌্যাব ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে অন্যতম আসামি সাগরকেও গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।