সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি


ডেস্ক নিউজ published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৫:১৮ পিএম

শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনায় অংশ নিতে আজ বুধবার তুরস্কে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 


তবে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় অংশ নেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।


কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর  জানায়।


ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগী আন্দ্রি ইয়েরমাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের অংশ হিসেবে তুরস্কে পৌঁছেছি।’


তিনি আরো জানান, উইটকফের সঙ্গে ‘নিরবচ্ছিন্ন যোগাযোগ’ রাখছি। তবে, উইটকফ এখনো নিশ্চিত করেননি যে— তিনি আলোচনায় অংশ নেবেন কি না।