সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

কুড়িগ্রামে মাদক ও মোটরসাইকেলসহ ২ কারবারি গ্রেপ্তার


কুড়িগ্রাম প্রতিনিধি published:  ১৯ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ পিএম

কুড়িগ্রামে মাদক ও মোটরসাইকেলসহ ২ কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।


গতকাল মঙ্গলবার সকালে শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চর ঝাউকুটি এলাকার মো. খলিল মিয়া (২৭) ও পূর্ব ফুলমতি এলাকার মো. আজিজুল হক (৪৬)।


তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম।


জানা গেছে, ফুলবাড়ী থানার ওসি’র দিকনির্দেশনায় থানার একটি আভিযানিক দল ২ নম্বর শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইগাজী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।


অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চলবে।