সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo

পাবনায় গণপ্রকৌশল দিবস,আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পাবনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


পাভেল ইসলাম মিমুল published:  ১৫ নভেম্বর, ২০২৫, ০৫:৪৭ পিএম

পাবনায় গণপ্রকৌশল দিবস,আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন  পাবনায় আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১৫ নভেম্বর শনিবার সকালে পাবনায় “দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” এই স্লোগানে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এর ০৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও  আইডিইবি’র গৌরবোজ্জ্বল  ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান উদযাপিত হয়।


পাবনা জেলা আইডিইবি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর প্রতিনিধি পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে র‌্যালিতে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির,পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। 


র‌্যালির শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন।


র‌্যালিটি মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ শেষে আবার মুক্তমঞ্চে শেষ হয়।


র‍্যালি শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনায় জেলা আইডিইবি'র সভাপতি মো: মহসীন আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো: শরীফুল ইসলাম,জেলা আইডিইবি'র  সাধারণ সম্পাদক মো: দেলওয়ার হোসেন, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ. মোঃ হুমায়ুন কবির, আইডিইবি'র প্রবীণ সদস্য ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ওয়ারেছ উদ্দিন। 


র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ, চাকুরি প্রত্যাশী ও ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী ও বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মিলে প্রায় ০৬ শতাধিক শুভানুধ্যয়ী অংশগ্রহণ করেন।